শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ,সিআইডি

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১, বিকাল ৬:২৭ সময় 0455
মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ,সিআইডি

মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ,সিআইডি

নিজস্ব প্রতিবেদক:
গতবুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান, মামুনুর রশিদ,মো. জামাল হোসেন ও নাহিদুল ইসলাম পলাশ। তাঁদের কাছ থেকে ২৮টি পাসপোর্ট,বিভিন্ন দূতাবাস-ব্যাংকের ১৯টি সিলমোহর ও ১০টি জাল ভিসা উদ্ধার করা হয়।
ওমর ফারুক বলেন,মানব পাচারকারী একটি চক্রের সদস্যরা চাকরি ভিসায় ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিআইজি ওমর ফারুক বলেন,গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধচক্রের সদস্য। তাঁদের সঙ্গে বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা ও মালদ্বীপের দালাল চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। চক্রটি লোকজনকে প্রথমে ভ্রমণ ভিসায় সড়কপথে ভারতে পাঠাত। ভারত থেকে সমুদ্রপথে পাঠানো হতো শ্রীলঙ্কায়। পরে তাঁদের দিয়ে পরিবারের কাছ থেকে টাকা সংগ্রহ করতে বলা হতো।যাঁরা টাকা দিতে না পারতেন,তাঁদের নির্যাতন করা হতো। টাকা আদায় শেষে তাঁদের শ্রীলঙ্কার জঙ্গলে ছেড়ে দেওয়া হতো।
ওমর ফারুক বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, চক্রটি ছয় থেকে সাত বছর ধরে এই কাজ করছে। তারা ১০০ জনের মতো লোক পাচার করেছে। এই চক্রে জড়িত অন্যদের ধরতে চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার সামসুন নাহার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জাকির হোসেন ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক উপস্থিত ছিলেন।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর